বাংলাদেশ কৃষক লীগ নকলা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শনিবার) বিকাল ৪ ঘটিকায় নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আলমগীর আজাদ।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্না, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো.বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক এসাহাক আলী সরকার , কৃষক লীগের জেলা সভাপতি মোঃ আঃ কাদির, জেলা সহ-সভাপতি মোঃ নমশের আলম, জেলা সহ-সভাপতি আব্দুর রহমান চাঁন, ভুমি বিষয়ক সম্পাদক শামশাদ আলম সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নকলার সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, নলিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রমুখ।
কৃষক লীগ নেতা কৃষিবিদ মোঃ শাহাবুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, শফিকুল ইসলাম জিন্না, পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ, জেলা সভাপতি মোঃ আঃ কাদির, রাশেদা চৌধুরী, এসাহাক আলী সরকার , কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ফিজার তালুকদার, নকলা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল মন্নাফ খান, আব্দুল্লা আল মামুন, পৌর এলাকার কৃষক লীগের নেতা আ. রশীদ, আবু বক্কর সিদ্দিক ও বাদল প্রমুখ নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনের পরবর্তী এক মাস সময়ের মধ্যে সকল ওয়ার্ড, ইউনিয়ন-পৌরসভা, সম্মেলন সম্পন্ন করে উপজেলা সম্মেলনের আয়োজন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.