বাংলাদেশ আওয়ামীলীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য,সাবেক সফল কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলার অগ্নিকণ্যা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “ আমি সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়ে এমপি হইনি, মানুষের কাজ করে এমপি হইছি। মানুষের উন্নয়নের কাজ করে ভোট নিব ইনশাল্লাহ । এটাই আমাদের জনসেবা, এটাই আমাদের রাজনীতি।
তিনি আরো বলেন, ‘আমি নকলা-নালিতাবড়ীর মানুষের ঘরবাড়ি ভেঙ্গে ও ধানী জমি নষ্ট করে রেল লাইন করতে দিতে পারি না। মার চেয়ে মাসির দরদ বেশি। যদি পারেন নকলা-নালিতাবাড়ীর জায়গা বাদ দিয়ে অন্যদিক দিয়ে রেল লাইন নিন। দুষ্ঠ লোকের মিষ্ট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের ভালোর জন্য এ পর্যন্ত কাজ করছি আগামীতেও করব।’
১১অক্টোবর (সোমবার) বিকেল তিনটায় তার নির্বাচনী নিজ এলাকায় শেরপুরের নকলা উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে(মুক্তমঞ্চে) মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসার টপটেন এস এস সি পরীক্ষার্থীদের আর্থিক প্রনোদনা, মসজিদ, গোরস্থান, মন্দির, গীর্জা, শ্বশানের উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানের চেক বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এময় নব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ: রশিদ সরকার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসকান্দর হাবিব, আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল সহ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার টিআর ও কাবিটা কর্মসূচী হতে ৫৫২টি, ঐচ্ছিক তহবিলের ২০টি, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হতে প্রাপ্ত ১৪টি সহ, মোট ৫৮৬টি মসজিদ, গোরস্থান, মন্দির, গীর্জা, শ্বশানের উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানের চেক এবং ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দশজন (টপটেন) এসএসসি পরীক্ষার্থীদের মাঝে আর্থিক প্রনোদনার চেক বিতরণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.