প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২১, ১:০৪ পি.এম
নগরকান্দায় চলমান সহিংসতা সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

প্রসেনজিৎ বিশ্বাস ,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে১১টায় উপজেলা পরিষদ এর ভিতরে প্রশাসনিক বিল্ডিং এর সামনে, অনুষ্ঠিত হয়, উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বেলায়েত হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচারও প্রকাশনা সম্পাদক আক্কাছ আলী আক্কাছ, কাইচাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নগরকান্দা শাখার সভাপতি শ্রী বিধান বিশ্বাস,ছাত্রলীগের সাধারণ
সম্পাদক ওমর ফারুক ফারহানসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ। বক্তার বলেন এদেশ সম্প্রীতির দেশ, ধর্ম নিরপেক্ষের দেশ, এদেশে সকল ধর্মের লোক মিলে মিশে বসবাস করছে হঠাৎ কিছু উগ্রপন্থী গুটিকয়েক লোক দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে । কোন প্রকার ধর্ম নিয়ে সহিংসতা করা চলবে না। আর যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.