জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসব উপলক্ষ্যে আয়োজিত মাছ মেলাকে ঘিরে এলাকাবাসীর মনে উৎসব আর আনন্দের আমেজ বিরাজ করছে। মাছ মেলায় বোয়াল, গ্লাসকার্প, রুই, সিলভার, কাতলা, মৃগেল, ব্রিগেট, বাগাড়সহ রকমারি প্রজাতির মাছ দিয়ে পসরা সাজান ব্যবসায়ীরা।
মেলায় আসা বড় মাছগুলোর ওজন ছিল প্রায় ১৫ থেকে ২৫ কেজি। উৎসবমুখর পরিবেশে চলে মাছ বেচাকেনা। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর থেকেই কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসা রকমারি দোকানগুলোতে চলে মাছ বেচাকেনার ধুম।
মাছের মেলাটিকে ঘিরে এই দিনে নিকটবর্তী উপজেলাসহ ২০-২৫টি গ্রাম-মহল্লার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তাই এলাকার ধনী, গরিব সব শ্রেণি পেশার মানুষ এ দিন সাধ ও সাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফেরেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.