অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ, দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার
বিনোদনগর ইউনিয়নের মৃত তছির উদ্দিন কন্যা হাসিনা বেগম। দরিদ্র
বা¯‘হীন স্বামীর মৃত্যুর পর হতে দীর্ঘদিন যাবত একই গ্রামের অন্যের জমিতে
ঝুপড়ি ঘর করে অতিকষ্টে বসবাস করে আসছিলেন তিনি। তিনি স্বপ্নেও
ভাবেনি তার একটি নিজের বাড়ী হবে। তাও আবার ইটের বাড়ী।
কিন্তু হটাৎ তার সে স্বপ্ন পুরন করতে যা”েছ বাংলাদেশ পুলিশ বিভাগ। মুজিব বর্ষ উপলক্ষে
প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহা পুলিশ পরিদর্শক দেশের প্রতিটি
থানা এলাকায় একজন দরিদ্র বা¯‘হীন অসহায়কে বাড়ী নির্মান করার সিদ্ধান্ত
নেন।
সেই প্রকল্পের আওতায় মনোনিত হয়েছেন হাসিনা বেগম। গত ২৮
আগষ্ট বিকালে হাসিনার বাড়ীর জায়গা পরিদর্শন করেন দিনাজপুর জেলা
পুলিশ সুপার মোহাম্মাদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রামই এন্ড অবস) মোঃ মমিনুল করিম, বিরামপুর
সার্কেলের সিনিয়র সকারী পুলিশ সুপার একেএম অহিদুন্নবী, নবাবগঞ্জ
থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তাওহীদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের
যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান,নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক হাসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ জানান ১ মাসের
মধ্যে হাসিনার বাড়ী নির্মান কাজ শুরু হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.