প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২২, ১০:৩২ পি.এম
নবাবগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার দুপুর ১ টায় প্রত্যেক পরিবারের মাঝে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব, অনটনে থাক তা শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম ও সাংবাদিক অলিউর রহমান মিরাজ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.