প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২২, ৬:৪৩ পি.এম
নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন- এমপি শিবলী সাদিক

দিনাজপুরের নবাবগঞ্জে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ঐ ভবনের ভিত্তিরপ্রস্তর ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ভবন নির্মান কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
পরে তিনি বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান- এলজিইডির অর্থায়নে ৬৯ লক্ষ টাকা ব্যায়ে ভবনটি নির্মান করা হবে।
এছাড়াও প্রধান অতিথি ঐ এলাকার ২টি রাস্তা পাকা করন কাজেরও উদ্বোধন করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.