প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ণ
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আলামিন ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক জন আহত হয়েছে।নিহত আলামিন ইসলাম উপজেলার বাজিতপুর এলাকার মোঃ লোকমান হোসেন ছেলে।
গত (১২ সেপ্টেম্বর ) ভাদুরিয়া থেকে মোটরসাইলে করে নবাবগঞ্জ যাওয়ার সময় দউদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে,স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন।
সেখানে চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়। নিবিড় পর্যাবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে কৃতিম অক্সিজেন দিয়ে রাখা হয়। সেখানে প্রায় ২৬ দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধায় তিনি মারা যান।
আলামিনের ভাতিজা রিদয় ইসলাম জানান, ঢাকার নিউরোসাইন্স ভর্তির পর থেকে কখনো অবস্থান উন্নতি আবার কখনো অবনতি এভাবে কয়েকদিন পার হয়েছে। অবশেষে গতকাল ৯ অক্টোবর সন্ধ্যা ৮ টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.