কুড়িগ্রামের নাগেশ্বীতে একটি খাল থেকে নাম না জানা ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ার ডারা এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে খালের ভেতরে একটি লাশ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল জানান, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.