নজরুল ইসলাম, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়ন কামালপুর গ্রামে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৭০) এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে,অাজ বৃহস্পতিবার সকাল ৮.০০ টার দিকে নান্দাইল মডেল থানা-পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ধানক্ষেতের পাশে গলাকাটা এক অজ্ঞাত বৃদ্ধর রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
রক্তাক্ত গলাকাটা মরদেহ পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে ভিড় করে। স্থানীয়রা নান্দাইল মডেল থানা-পুলিশকে জানালে সকাল ৮টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কেউ গলা কেটে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে এখানে ফেলে গেছে। মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক জানান, এক বয়স্ক অজ্ঞাত পুরুষের মরদেহ কে বা কারা কামালপুর ফেলে গেছে। আমি মরদেহটি দেখেছি, আশপাশের কেউ বলে মনে হচ্ছে না। ঘটনাস্থলে উপস্থিত নান্দাইল মডেল থানার পরিদর্শক ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ছোট একটি চাকু উদ্ধার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.