প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৫:২০ পি.এম
নান্দাইলে অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু

নজরুল ইসলাম - নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল জাহাঙ্গীরপুর ইউনিয়নের, সীডস্টোর চৌরাস্তা অটোরিকশার চাপায় মুজাহিদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ একই ইউনিয়নের খানপাড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজাহিদকে সঙ্গে নিয়ে তার মা পারভীন আক্তার যত্ন প্রকল্পের টাকা তুলতে যায়। অটোরিকশায় করে জাহাঙ্গীরপুর সীডস্টোর চৌরাস্তা বাজারে যাওয়া মাত্রই মুজাহিদ পড়ে যায়। এ সময় অটোরিকশার চাপায় সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুজাহিদকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, শিশুর মা যত্ন প্রকল্পের টাকা নিতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা অটোরিকশা চালক ইয়াসিন (১৮) আটক করে ইউনিয়ন পরিষদে রেখেছে। সে রায়পাশা গ্রামের হাবিবের ছেলে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.