আগামী ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ তৃতীয় পর্যায়ে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন/২০২১ উপলক্ষে নির্বাচনী প্রার্থীগনের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাচনী প্রার্থীগনের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয় । সভায় নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনী আচারণবিধি প্রতিপালন করা সংক্রান্তে বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্হানীয় সরকার, শেরপুর, জেলা নির্বাচন অফিসার, শেরপুর, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর, অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানা, ওসি ডিবি, শেরপুর সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.