মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামকে (২২)গত (২০ সেপ্টেম্বর) সোমবার বিকালে করিমুল ইসলাম ও তার পরিবারের লোকজন নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে, এতে নাসিরুল মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, এ খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরুলকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপরও অবস্থার আরও অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল থেকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার বাদী খলিলুর রহমান পিতা মনিরুজ্জামান, গ্রাম ভাংবাড়ি মামলা নং ০৭ তাং২৪/০৯/২১ইং, এজাহারভুক্ত আসামি ৫ জন ধারা ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৫/ ৩০৭/৩৭৯/৫০৬/ ১১৪ ধৃত আসামি শাশুড়ি সেলিনা আক্তার, অবশিষ্ট আসামীগন পলাতক। ঘটনার বিবরণে জানা যায়, এ উপজেলার ভাংবাড়ি গ্রামের দক্ষিণপাড়া খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলাম (২২) একই গ্রামের করিমুলের মেয়ে কেয়ামনি (১৮) সাথে প্রেম সম্পর্ক করিয়া উভয়ে বিবাহ করেন এরপর শশুড়বাড়ি বউয়ের সঙ্গে দেখা করতে গেলে নাসিরুলকে রশি দিয়ে গাছে বেঁধে শাশুড়ি সহ শশুরবাড়ির লোকজন তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অনেকে ভিডিও শেয়ার করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ প্রেক্ষিতে থানা পুলিশ নির্যাতনকারীর শাশুড়ি কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেন। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রানীশংকৈল ইউএনও"র নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.