প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ৭:২২ পি.এম
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে বরিশালে বিক্ষোভ

ফাইজুল ইসলাম, বরিশাল সদর উপজেলা প্রতিনিধি: সিন্ডিকেটের দৌরাত্ম ভাঙ্গো, জনজীবন বাঁচাও এই শ্লোগান নিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, এলপিজি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীসহ গ্রাম-শহরে সর্বত্র ওএমএস রেশনিং ব্যবস্থা চালু করার পাশাপাশি দেশব্যাপি সাম্প্রদায়িক সম্পীতি রক্ষা কর, এবং সারাদেশে হিন্দুদের উপর হামলায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।
আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোন, ইমরান হাবীব রুমন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, আরিফুর রহমান মিরাজ, কমরেড সাইদুর রহমান, জাফর আহমেদ তালুকদার ও হারুন অর রসিদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.