ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বহুল আলোচিত ২৮ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী সদস্য পদপ্রার্থী মোশাররফ হোসেন মশু পরাজিত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে ভূরুঙ্গামারীর রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মশু ভ্যানগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩১১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোতালেব তালা প্রতীক নিয়ে ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৩ হাজার ৬৬৮ জন। এর মধ্যে নির্বাচনে ভোট পড়েছে ২ হাজার ৬০৭টি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.