কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়েছে। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ফাঁসিয়া খালীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যুবাইর। চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতালে আনার পরও আরও দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী, দুই শিশু ও বাকি দুইজন পুরুষ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.