
লাতিফুল আজম কিশোরগঞ্জঃ আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) এর উদ্যোগে তাঁত শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০২ জুলাই) বিকালে নীলফামারী বড় মাঠে ভার্চুয়ালী উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নীলফামারী- ২ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।
মেলায় নীলফামারী পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভার সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি তাসমিয়া জান্নাত।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা বিনতে আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার,সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী এ এস এম শফিকুল ইসলাম ডাবলু সহ অনেকে। উদ্বোধন শেষে আলোচনা সভা হয় এবং সন্ধা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.