মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের হতদরিদ্র মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ করেছে।
নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার ইউনিয়নের ৫৫০ জন পরিবারের প্রতিটি কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) ডিলার মোঃ হারুন আর রশিদ (রশিদুল) জানান যে ডোমার সমাজ উন্নয়ন সংস্থা, চিকনমাটিতে সোম, মঙ্গল, ও বুধবার, সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত চাল দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.