সুমি খানম, (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় আবুল কালাম নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। মঙ্গলবার ১৬ (ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বাঁশগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম ওই গ্রামের মৃত লায়েক শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে একটি দল মাদক মামলা, জি আর ১০৭/১২(ক) (সাজাপ্রাপ্ত) পলাতক আসামী আবুল কালাম আজাকে বাঁশগ্রাম বাজার এলাকা থেকে আটক করে।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মোঃ মাহফুজুর রহমান, এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুমি খানম, নড়াইল- ১৬/০২/২০২১
মোবাঃ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.