মোঃ এনামুল হক নড়াইল,লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউপি নির্বাচনে ৮নং লুটিয়া ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী প্রভাত ঘোষ।
আসন্ন ইউনিয়ন নির্বাচন ২৬শে ডিসেম্বর ২০২১ ইং রোজ রবিবার,সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত গ্রহন শেষ হবে। বারবার নির্বাচিত মেম্বার প্রভাত ঘোষ এর সাথে কথা বলে জানতে পারলাম,তিনি বারবার নির্বাচিত লুটিয়া ওয়ার্ডে মেম্বার,তিনি লুটিয়া ওয়াডের রাস্তাঘাট নির্মান,মাদ্রাসা,মন্দির,বিভিন্ন অসহায়দের অর্থ দিয়ে সহযোগীতা করেছেন।যতদিন বেচে থাকবেন ততদিন পর্যন্ত এলাকার জন্য উপকারী কাজ করে যাবেন।
ফুটবল প্রতীক প্রার্থী প্রভাত ঘোষ বলেন আমি মেম্বার দায়িত্বে থাকাকালীন যতটুক সম্ভব ততটুক উপকার করছি,তবে পুনরায় মেম্বার নির্বাচিত হলে লুটিয়া ওয়াডের অসম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো আমি সম্পূর্ণ করিবো। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আমার ফুটবল প্রতীকের নির্বাচনী ও প্রচার প্রচারনা করে যাচ্ছি, তবে কেউ কোন হুমকি দেয় নাই,কারন আমার নির্বাচন আমি ও আমার লোকজন চালিয়ে যাচ্ছি, আমি কোন প্রকার সহিংসতা চাই না, কোন ঝামেলা চাই না,আমি আইনের প্রতি শ্রোদ্ধাশীল। বর্তমান ফুটবল প্রতিক মেম্বার পদপ্রার্থী প্রভাত ঘোষ তিনি ওয়াডবাসীর নিকট ভোট চেয়েছেন সেই সাথে সকলের নিকট দোয়া চেয়েছেন,এবং তিনি ২৬তারিখের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হোক এটা প্রত্যাশা কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.