প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২১, ১২:০৬ পি.এম
নড়াইলে কৃষকদের মাঝে ফলের চারা বিতরন করেন

মোঃ এনামুল হক ,লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল সদর ২৪ শে আগষ্ট বুধবারে নড়াইলে কৃষকদের মাঝে ফলের চারা বিতরন করেন। নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে উদ্ধুদ্ধকরনের মাধ্যমে কৃষকের মাঝে ফলের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম প্রমূখ। ৫০ জন কৃষকের মাঝে লেবু পেয়ারাসহ বিভিন্ন প্রকার ১৫০টি গাছের চারা বিতরন করা হয়। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নড়াইলে কৃষকদের মাঝে ফলের চারা বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.