মোঃ অজিজুর বিশ্বাস নড়াইলঃ
আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে নড়াইলে শুরু হচ্ছে ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। স্বাগতিক নড়াইলসহ দেশের ১২টি জেলা এই প্রতিযোগিতায় অংশ নেবে। আজ সোমবার সকাল১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার পৃষ্টপোষকতা করছে এক্সিম ব্যাংক লিমিটেড। ১৬ ফেব্রুয়ারি বিকেল তিনটায় চারদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক লে.কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার)। সংবাদ সম্মেলনে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফকরুল হাসান, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম ও সহকারী সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.