রাব্বী হোসাইন,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পত্নীতলা ডায়াবেটিস সমিতির আয়োজন ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, ডা রুম্পা দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ সহ ডায়াবেটিস সমিতির অন্যান্য সদস্য ও কর্মকর্তা কর্মচারী এবং সুধিজন প্রমূখ। দিবসটি উপলক্ষে ২শ ডায়াবেটিস রোগিকে ফ্রি চেক-আপ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.