প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৩, ১২:৩৩ এ.এম
পাঁচবিবিতে সবজি ক্রেতাদের সাথে কৃষকের সভা

আব্দুল কাইয়ুম.জয়পুরহাট: পাঁচবিবিতে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ “শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সবজির বড় ক্রেতাদের সাথে কৃষকদের বাজার সংযোগ সভা বুধবার বেলা ১১টায় উপজেলার শাখা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাকস ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচী) মোঃ রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি সিনিয়র সহকারী পরিচালক (এমএফ) মোঃ রুহুল আমিন, সহকারী সমন্বয়কারী মোঃ সিদ্দিকুল বাসার, ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, মার্কেটিং ম্যানেজার মোঃ কাজী জাকির, কৃষক রাজু হোসেন ও ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ।
সভায় নিরাপদ সবজি উৎপাদন, সবজির বাজারজাতকরণ, কৃষকের নিরাপদ উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রি বিষয়ে ক্রতাগন উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে ক্রয় ও কৃষকদের সার্বিক সহযোগীতায় প্রাদানে আশ্বস্ত করা হয়।
এ সভায় কৃষক, আড়ৎদার, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ প্রায় শতাধিক বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.