প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ১:৩২ পি.এম
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আশীষ কুমার বড়ুয়া

রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা জরিকৃত আদেশে।
উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম নিজামী অবসর গ্রহণ করলে তার স্থলাভিষিক্ত করা হয় আশীষ কুমার বড়ুয়াকে।
উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব) বলেন, রবিবার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের কপি হাতে পেয়েছি।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.