প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২১, ১০:৩৯ এ.এম
পুঠিয়ায় আগুনে পুড়ে দোকান ভস্মীভূত

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় আগুনে পুড়ে একটি দোকান ভস্মীভূত
হয়েছে। গতকাল মঙ্গলবার দিবগত রাত্রি সোয়া ১১টার সময় পুঠিয়া ত্রিমোহনী বাজারের তাহেরপুর মোড়ের শেখ মার্কেটের মমিন কনফেকশনারির দোকানে এ আগুন লাগার ঘটনা ঘটে।
কনফেকশনারির মালিক মোমিন শেখ বলেন, গতকাল মঙ্গলবার রাত্রিতে আমি আমার দোকানে বেচাকেনা শেষে কনফেকশনারির দোকানটি বন্ধ করে বাড়ি চলে যাই। রাত্রি সোয়া ১১টার সময় কনফেকশনারির পশ্চিমের গ্রামীন ট্রাভেন্সে থাকা লোকজন আমার কনফেকশনারির দোকানে ধোঁয়া বের হতে দেখে পুঠিয়া ফায়ারসার্ভিসকে খবর দেয়।
খবর পয়ে পুঠিয়া ফায়ারসার্ভিস কর্মীরা দোকানের সার্টারের তালা ভেঙ্গে আগুন নেভাতে সক্ষম হয় কিন্ত ততক্ষণে আমার দোকানে থাকা দুইটি ফ্রিজ ও দোকানের মালামাল পুড়ে ভষিভুত হয়ে হয়ে যায়। এতে দোকানে থাকা প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া ফায়ারসার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে এ আগুনের সুত্রপাত হয়েছে। তবে সময়ত এ আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে মার্কেটের বেশ কয়েকটি দোকান এতে ক্ষয়ক্ষতি হতে পারতো বলে এ কর্মকর্তা জানান।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.