প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ১০:৫০ এ.এম
পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাজেদুর রহমান( মাজদার),পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে সিজান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিজান পুঠিয়া সদর ইউনিয়নের তারাপুর গ্রামের রুবেলে ছেলে। রবিবার (১৭ অক্টেবর) দুপুর ২টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া ফায়ারসর্ভিস ইন্সেপেক্টর আরিফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় নিহত শিশু সিজান দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে তবে সে সাঁতার জানতো না। এর পর থেকে সিজানকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার পরিবারের সন্দেহ হয় সিজান পুকুরের পানিতে ডুবে গেছে। এসময় স্থানীরা উক্ত পুকুর থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে পুঠিয়া ফায়ারসার্ভিসে খবর দেয়।
খবর পয়ে পুঠিয়া ফায়ারসার্ভিসের কর্মীরা ও রাজশাহী থেকে ডুবুরি একটি দল সন্ধ্যা সাড়ে ৬টায় উক্ত পুকুরে নিখোঁজ সিজানকে উদ্ধারের কাজ শুরু করে। এসময় ডুবুরিদের ১০মিনিটের চেষ্টায় সিজানকে পুকুরের তলদেশ থেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়াদী হোসেন বলেন, নিখোঁজ সিজানকে নিহত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে তার পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে।#
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.