প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে মানবিক সহায়তা করেছে বুটেক্স ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আকাশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও খেটে-খাওয়া মানুষের মধ্যে মানবিক সহায়তা করেন বুটেক্স এর এই নেতা।
এ সময় আসাদুজ্জামান আকাশ বলেন, বাংলাদেশের চার চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি আমাদের সকলের প্রিয় নেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে এ আমার ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি নিম্ন আয়ের দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। গৃহহীন অসহায় মানুষকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন। তার শাসন আমলে দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই মাতৃতুল্য নেত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আল্লাহ যেন আমার এ দানের উছিল্লায় প্রিয় নেত্রীকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.