রাজশাহীর গোদাগাড়ীতে সহকারী নারী শিক্ষককে পেটালো প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে রোববার (২ জানুয়ারি) দুপুর ১২ দিকে উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। আহত ওই নারী শিক্ষককে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলীর সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক সাইদা ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আকরম আলী তাকে বেধড়ক পেটাতে শুরু করেন।
এতে সাইদা ইসলামের কান ও হাতসহ দেহের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন বলেন, নারী শিক্ষকের লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.