ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী তার সহপাঠী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে। জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের কলেজপড়ুা এক ছাত্রের সাথে আলফাডাঙ্গা উপজেলার চরপাচুড়িয়া গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।
সম্প্রতি ওই ছাত্রীর পরিবার ওই ছাত্রের সঙ্গে তার বিয়ের কথা বললে ছেলের পরিবার যৌতুক দাবি করে। কিন্তু ছাত্রীর পরিবার যৌতুকের টাকা জোগাড় করতে পারেনি। বিয়ের সম্ভাবনা না থাকায় ওই ছাত্রী বুধবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। সরেজমিনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গভীর রাতে ওই ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ছাত্রী উঠানে বসে আছেন।
বুধবার রাতে অনশনরত ছাত্রীকে বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তীব্র ঠাণ্ডার মধ্যে ওই ছাত্রী প্রেমিকের বাড়ির উঠানে বসেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.