প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি: অক্টোবর সেবা ২০২১ উপলক্ষে লায়ন ক্লাব ফরিদপুর এর উদ্যোগে আজ ০৯-১০২১ই;সকাল ১১ টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল এ বিনামূল্যে দুস্থ ও অসহায় রোগীদের জন্য ডায়াবেটিস পরীক্ষা ,ও সেইসাথে ডায়ালাইসিস রোগীদের জন্য ২০ সেট কিট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব এ কর্মকর্তা লায়ন মতিয়ার রহমান নান্নু, লায়ন আশিক হাবিব, লায়ন মোহাম্মদ মোস্তফা খান, লায়ন কে এম খাইরুদ্দিন মিরাজ, লায়ন খন্দকার সাব্বির, লায়ন সুজয় সাহা (সভাপতি) লায়ন শফিউল আলম (সেক্রেটারি) প্রমূখ।
এতে দিনব্যাপী বিনামূল্যে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করানো হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ডায়াবেটিক এসোসিয়েশন ফরিদপুরের সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটুর হাতে ২০ সেট ডায়াল ইসিস কিট তুলে দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.