প্রসেনজিৎ বিশ্বাস, (ফরিদপুর) প্রতিনিধি: আজ ২৭-০৯-২১ রোজ সোমবার ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ভোলা জেলার সভাপতি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে কে মিথ্যা মামলায় গ্রেফতার দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অদ্য বিকেল ৪.০০ ঘটিকায় দূরদূরান্ত থেকে আসার সনাতন ধর্মীয় ব্যক্তিবর্গ ও সাধারণ বিপ্লবী জনতা একত্রিত হয়
একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। বাবু অলোক সেনের সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক শ্রী অরুন মন্ডল অন্যান্য ধর্মীয় ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন এক এক করে বলেন বাংলাদেশের কিছু কতিপয় মানুষ দেশকে অস্থির ও সনাতন ধর্মকে নস্যাৎ করার জন্য মন্দির ভাঙ্গা , আগুন দেওয়া এদেরকে শাস্তির আওতায় আনতে হবে ও ভোলা জেলা সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করতে । সেই সাথে সকলের বজ্রকন্ঠে আওয়াজ তুলুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.