প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২১, ১২:৩৬ পি.এম
ফুলবাড়ীতে নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
এতে আরো বক্তব্য রাখেন নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক ও কনসালটেশন সেন্টারের পরিচালক প্রভাষক মাজেদুর রহমান, ডা. আনোয়ারুল ইসলাম, ইমরান খান প্রমুখ। শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.