প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২১, ৪:৩৫ পি.এম
ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংক্রান্ত অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষন দিনাজপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফ ইসলাম, সেনেটারী ইনেসপেক্টর জগদীশ চন্দ্র রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক রজব আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা আফরোজ,ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, আনছার ভিডিপি কর্মকর্তা হাসানুল মোবিন প্রমুখ। এর আগে সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতা মুলক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.