মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নারী ঘটিত মামলায় অভিযুুক্ত ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদকে গতকাল শনিবার ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় বহিস্কার করা হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সহ-সধারণ সম্পাদক হারুন উর রশীদ মাস্টার, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামানিক, প্রকাশনা সম্পাদক ডা. সোলাইমান মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মণ্ডল রাশেদ, কার্যকরী সদস্য আশরাফ পারভেজ প্রমুখ।
সভায় নারী ঘটিত ধর্ষণ মামলা অভিযুক্ত হয়ে হাজতে থাকা আল আমিন বিন আমজাদকে ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে সর্বসম্মতিক্রমে বহিস্কার করা হয়েছে। একই সাথে কার্যনির্বাহী পরিষদের পাঠাগার সম্পাদক রাসেল পারভেজ ও কার্যকরী সদস্য কমল চন্দ্র রায় দীর্ঘদিন থেকে প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভাগুলোতে অনুপস্থিত থাকায় তাদেরকে স্ব-স্ব পদ থেকে সর্বসম্মতিক্রমে অব্যহতি দেওয়া হয়। একই সাথে সর্বসম্মতিক্রমে ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সদস্য মোস্তাক আহম্মদকে পাঠাগার সম্পাদক পদে এবং সাধারণ সদস্য মোকাররম হোসেনকে কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সদস্য হিসেবে কোআপট করা হয়। একই সাথে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষণের বিষয়য়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.