প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ১১:৩৭ এ.এম
ফুলবাড়ী সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে প্রফেসর মো. আইয়ুব আলী নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। গতকাল সকালে তিনি ফুলবাড়ী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করে দায়ীত্ব বুঝে নেন।
এর আগে তিনি রংপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রথমে ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের কৃতী শিক্ষার্থী ছিলেন।
যোগদানের প্রথম দিনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সাথে পরিচয় হন তিনি। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। নতুন অধ্যক্ষ এর উপস্তিতে আনন্দ প্রাকাশ করে ফুলদিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.