মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলায় সামাজিক যোগাযোগ ব্যবহার করে ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিমূলক একটি পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ভোলায় প্রতিবাদ সমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। এসময় সংগঠনের নেতৃবৃন্দ আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গত বুধবার রাতে ‘জয়রাম’ এবং ‘গৌরাঙ্গ’ নামের দুটি ম্যাসেঞ্জার আইডির মধ্যকার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ নিয়ে মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার মুসলিম জনতা। এ ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার বিকালে জেলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। সমাবেশে জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশ নেয়।
যাদের মধ্যে ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী। বিকাল ৩ টা থেকে বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ মানুষ প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়।প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষকে সমাবেশ থেকে বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ই-লাহী চৌধুরী ইসলামী সংগঠনের নেত্রীবৃন্দের সাথে জরুরি বৈঠক করেছেন।
পাশাপাশি শহরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে বুধবার রাতে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তাতে তিনি দাবি করেন কে বা কারা তার ফেইসবুক আইডি হ্যাক করেছে।
গতকাল রাত থেকে গৌরাঙ্গ চন্দ্র দে পুলিশ হেফাজতে রয়েছেন। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে জানান,প্রকৃত দোষীদের খুঁজে বের কারার চেষ্টা চলছে,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.