নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আমড়া কিসামত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩শে জানুয়ারী) উপজেলার ৪নং ইউনিয়নের আমড়া গোহাইল গ্রামের পালপাড়ায় উক্ত আমড়া কিসামত দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শ্রী দুলাল চন্দ্র মহন্ত। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ বেনজির আহমেদ, মোফাজ্জল হোসেন, আব্দুল মান্নান সহ গ্রামবাসী। উক্ত অনুস্ঠানে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মন্দির নির্মানে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.