দুই মেয়েসহ করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ।
তিনি জানান, শরীরে জ্বর অনুভূত হলে গত বুধবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও তার পরিবারের সবাই নমুনা পরীক্ষার জন্য দেন। এরপর বৃহস্পতিবার নমুনার ফলাফলে তিনি ও তার দুই মেয়ের করোনার ফলাফল পজিটিভ আসে। জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে অবস্থান করছেন। প্রথম দিকে শরীরে জ্বর থাকলেও তিনি ও তার দুই মেয়ে বর্তমানে সুস্থ আছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.