রাজধানীর মিরপুর কাজীপাড়ায় বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার (২২ জানুয়ারি) ভোরে পূর্ব কাজীপাড়া ছয় নম্বর গলিতর একটি বহুতল ভবনের নিচতলার লন্ড্রির দোকানে এ ঘটনা ঘটে। দোকানটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কলমকথা/বি সুলতানা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.