
মহিউদ্দিন সানি (রূপদিয়া, যশোর থেকে)। নিখেঁজের চার দিনের মাথায় ব্যবহৃত বাই-সাইকেল ও পায়ের স্যান্ডেলের খোঁজ মিললেও গতকাল পর্যন্ত মেলেনি অভয়নগর প্রেমবাগের ইমামুলের (২৮) খোঁজ।
নিখেঁজ ইমামুল প্রেমবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ধলিরগাতী গ্রামের আমিনুর রহমানের একমাত্র ছেলে। ইমামুলের পিতা আমিনুর রহমান ছেলে নিখোজের ব্যাপারে থানায় একটি অভিযোগপত্র দাখিল করে সেখানে উল্লেখ করেন আমার ছেলে ইমামুল নেশা করে এবং নেশাদ্রব্য বিক্রির সাথে জড়িত এবং এ সংক্রান্ত অনেক মামলাও রয়েছে। অনেকবার নিষেধ করলেও ছেলে আমার কোন কথা শোনে না। ইমামুল গত ২৫ জানুয়ারি’২২ রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়।
রাত গভীর হতে থাকে ইমামুল বাড়ী ফেরে না, কিছু সময় পর পর আমার পুত্রবধু ইমামুলের ব্যাক্তিগত মোবাইলে কথা বলার চেষ্টা করলে ফোনটি বন্ধ দেখায়। সম্ভাব্য যায়গাগুলিতে খোজ নিয়েও পাওয়া যায়নি ইমামুলকে।
আমার ছোট ভাই মোঃ খাইরুল ইসলাম অভয়নগর থানাধীন সুন্দলী ইউনিয়নের রাজাপুর গ্রামের খালেক -এর মাছের ঘেরে মাছ ধরতে গিয়ে একটি সাইকেল ও পায়ের চামড়ার স্যান্ডেল দেখে চিনতে পারে এবং আমাদের ফোন করে জানালে আমি সেখানে গিয়ে নিশ্চিত করি এগুলো আমার ছেলে ইমামুলের। পর পরই আমি ও আমার আত্মীয় স্বজনসহ অনেকে ঘেরের বিভিন্ন যায়গায় খোজাখুজি করলেও পাইনি আর কোন আলামত কিংবা ইমামুলকে ।
এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে অভয়নগর থানার ওসি তদন্ত জনাব মিলন কুমার মন্ডল জানান, নিখোঁজের অভিযোগটি আমরা পেয়েছি, নিখোঁজ ব্যাক্তির ব্যবহৃত বাইসাইকেল এবং পায়ের স্যান্ডেল পাওয়া গেছে এবং নিখোঁজ কে উদ্ধারের কাজ চলমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.