অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশনের তেল বহনকারী ওটি সি লিংক নামক ১ টি ট্যাংকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুনে পুড়ে আহত হয়েছে ট্যাংকারটির ২ কর্মচারী। তবে তেমন কোন হ্ময়হ্মতি হয়নি তেলবাহি জাহাজটির।
বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন, জানান, চট্রগ্রাম থেকে মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশন মোংলা ডিপোর তেল বহন করে ওটি সি লিংক নামক ট্যাংকারটি সোমাবার (২৪মে) সকাল ৮ টার সময় বন্দর জেটি সংলগ্ন মেঘনা ডিপোর জেটিতে ভিড়ার সময় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন্দরের ফায়ার বিভাগের কর্মীরা ট্যাংকারটটিকে বন্দর জেটির অপর প্রান্তে নিরাপদে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
তেলবাহি জাহাজের তেমন হ্মতি হয়নি বলে জানান বন্দরের ওই কর্মকর্তা। তবে ইঞ্জিন রুমে থাকা ট্যাংকারের ২ জন কর্মচারী আগুনে পুড়ে আহত হন। আহত ২ জন কে মোংলা বন্দরের ফায়ার কর্মীরা উদ্ধার করে বন্দর হাসপাতে নিয়ে আসেন। সেখানে তাদের প্রার্থমিক চিকিৎসা দেয়া হয়।
অতিরিক্ত পুড়ে যাওয়ার কারনে তাদের শারিরিক অবস্থা অবনতি হওয়ায় প্রার্থমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.