প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২১, ৯:০৫ পি.এম
বাঘারপাড়ায় হাতে-নাতে ছাগল চোর আটক

স্টাফ রিপোর্টার | বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় ছাগল চুরি করে ইজি বাইকে তুলে নিয়ে পালানোর সময় জনতার হাতে চোর আটক হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ হতে করিমপুর গ্রামের বিল্লাল হোসেন মোল্লার একটি বাচ্চা ওয়ালা ধাড়ি ছাগল(দাগী) চুরি করে যশোর-নড়াইল সড়কে অবস্থানরত ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার সময় ইকবাল হোসেন (২৫) নামের এক যুবক ধরা পড়ে। ইকবাল হোসেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালি (নড়াইল শহর) গ্রামের হেমায়েত শেখের ছেলে। ছাগল চুরি করে ইজিবাইকে ওঠার সময় করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ফসিয়ার রহমান তাকে হাতে-নাতে ধরে গনপিটুনি দেয়ার পর থানায় অভিযোগ জানানো হয়।
বিষয়টি চোর আটককারি ফসিয়ার রহমান জানানোর পর বাঘারপাড়া পুলিশ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.