প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২১, ৬:৩৯ পি.এম
বাঘারপাড়ায় আওয়ামীলীগর বর্ধিত সভা অনুষ্ঠিত

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খানঃ বাঘারপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ ঘটিকায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, আওয়ামীলীগ করে শেখ হাসিনার নির্দেশ মানবেন না এটা হবেনা।
দলোর হাইকমান্ডের কঠোর নির্দেশনার পরও থেমে নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চক্রান্তকারীরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দলের সিদ্ধান্ত না মেনে নৌকার বিপক্ষে কাজ করলে পরবর্তীতে তাদের ব্যাপারে দলীয়ভাবে কঠিন শাস্তির ব্যাবস্থা করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক সাংসদ এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিযয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আসাদুজ্জামান মিঠু।
অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার ইমদাদ হোসন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান সুমন, ইব্রাহিম হোসেন , পুলক ঘোষ প্রমুখ। এ বর্ধিত সভায় অতিথিদের সংগে আরও উপস্থিত ছিলেন ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.