বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে পাট
জাগের নীচ থেকে আলম হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার
করা হয়েছে। আলম হোসেন উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের গোলাম
ছরোয়ার মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আলম
হোসেন ওই গ্রামের মাহবুব মাস্টারের পুকুরে পাট জাগ দি”িছলেন।
সাথে ছিলেন ছোট ছেলে চয়ন। সন্ধ্যার কিছুক্ষন আগে চয়নকে বাড়ি
পাঠিয়ে দেন। তবে পাট জাগ দেওয়া শেষে সন্ধ্যায় পরও বাড়ি ফেরেননি
আলম মোল্যা। তখন থেকেই বিভিন্ন¯’ানে তার খোঁজ করা হয়।
একপর্যায়ে শুক্রবার সকালে ¯’ানীয়দের সহযোগিতায় পুকুরের সেই পাট
জাগের নীচ থেকে আলম মোল্যার মরদেহ উদ্ধার করা হয়। নারিকেলবাড়িয়া
ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার সাংবাদিকদের জানান,
আলম মোল্যার কপালে কাটা দাগ ছিল। ধারনা করা হ”েছ পুকুরের সিড়ি
বেয়ে রাস্তায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। ওই অব¯’ায়
পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোন
অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা
হয়েছে।
বাঘারপাড়ায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: চাচাতো ভাইকে গলা কেটে হত্যা
চেষ্টার অভিযোগে টপি হোসেন (২০) নামে এক যুবককে আটক
করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। টপি হোসেন যশোরের
বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিহংপুর গ্রামের আব্দুর
খালেকের ছেলে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রবি ইসলাম (২৫) নামে ওই
যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি একই গ্রামের
নেসার আহমেদের ছেলে। টপি ও রবি সম্পর্কে আপন চাচাতো ভাই।
রবির ভাবি রুব্বান বেগম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে
আটটার পর রবি সলুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে টপি
তাকে ধারালো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় রবির
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে টপি পালিয়ে যায়।
তাৎক্ষনিক রবিকে রক্তাক্ত অব¯’ায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে
ভর্তির পর শারীরিক অব¯’ার অবনতি হলে উন্নত চিকিৎসায় খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত টপিকে শুক্রবার ভোরে নিজ এলাকা
থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত
জানানো হবে। এ ব্যাপারে মামলার প্র¯‘তি চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.