২০২১-২০২২ অর্থ বছরে শীতার্ত জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ৩নং বাজিতখিলা ইউনিয়নে গরীব ও দুস্থঃদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ভবনে শ্রীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু বক্কর, প্যানেল চেয়ারম্যান -(২) মোঃ রেজাউল করিম রুবেল, মোঃ সাইদুল সরকার প্রমূখ।
৩নং বাজিতখিলা ইউনিয়নের ২৭০ জন দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার হতে আমরা বাজিতখিলা ইউনিয়নের ২৭০ জন শীতার্ত দুঃস্থ লোকের মাঝে বিতরণ করেছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.