শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আবু সাঈদ উজ্জলের নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে।
শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী আবু সাঈদ উজ্জল'র প্রশংসায় এলাকাবাসী। মেম্বার প্রার্থী আবু সাঈদ উজ্জল এখন আলোচনায়। এলাকাবাসীর প্রশংসায় তিনি এখন পঞ্চমুখ। বাজিতখিলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে লড়বেন তিনি। তিনি বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর সাথে কোশল বিনিময় করছেন।সাধারন মানুষও ঝুঁকছেন তার দিকে। মেম্বার পদে প্রার্থী হিসাবে প্রশংসায় ভাসছেন আবু সাঈদ উজ্জল।
সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠে ময়দানে। ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গ্রাম থেকে গ্রামন্তরে। নির্বাচনী হাওয়া বইছে মাঠে ময়দানে। তবে বসে নাই কোন প্রার্থী। আপন গতিতে চালিয়ে যাচ্ছে নির্বাচনের প্রচারণা। সময় যতই ঘনিয়ে আসছে, ততই বেড়ে যাচ্ছে নির্বাচনী আমেজ। চায়ের গরমের সাথে গরম হচ্ছে নির্বাচনের মাঠ। আলোচনা-সমালোচনা চলছে মানুষের মুখে মুখে। গ্রামের হাটবাজার ও চায়ের দোকানে এখন আলোচনা চলছে শুধু নির্বাচন নিয়ে। কে হতে পারে ক্ষমতার চেয়ারের মালিক।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে দীর্ঘদিন ধরে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোট যুদ্ধে কোমর বেধে নেমেছেন আবু সাঈদ উজ্জল। জনগণের সাড়াও পাচ্ছেন। জনগনের ইচ্ছায় তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। ৩ নং ওয়ার্ডে বিপুল ভোট ব্যাংক রয়েছে তার।
সবকিছু মিলিয়ে এবার চমক দেখাতে পারেন তিনি। ভোটারেরা জানায়, ভোট আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট শেষ হলে ভুলে যায় তাদের দেয়া সেসব প্রতিশ্রুতি। দেখায় মেলেনা জনপ্রতিনিধিদের। আমরা জেনে,বুঝে এবার ভোট দিব। আমরা পুরাতন হাড়িতে দই বসাবোনা। আমরা এবার আবু সাঈদ উজ্জলকে ভোট দিয়ে ৩ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করব।
ভোটাররা আরো জানায়, আমরা অতীতে অনেককে ভোট দিয়ে মেম্বার করেছি। আমরা পরিবর্তন চাই। আমরা আগামী ১১ নভেম্বর তাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করব।
আবু সাঈদ উজ্জল বলেন, আমি ৩ নং ওয়ার্ড বাসীর উন্নয়ের জন্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের দ্ধারে দ্বারে যাচ্ছি। জনগনের সাড়াও পাচ্ছি। জনগণ চাইলে তাদের খেদমত করার সুযোগ পাব । আমি চাই জনগণের খেদমত করতে এবং গরীর ও অসহায় মানুষের পাশে দাড়াতে চাই সেই সাথে ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.