রংপুর ক্যাডেট কলেজে চারদিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) কলেজ মাঠে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ কর্ণেল কাজী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিযোগী খেলোয়ারদের শপথবাক্য পাঠ করান কলেজের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান হিমেল। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী,
কর্মকর্তা কর্মচারীরা। প্রতিযোগিতায় কলেজের ওমর ফারুক হাউজ, তিতুমীর হাউজ ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউজের প্রতিযোগীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.