বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলের পরিচালক ও শিক্ষক-শিক্ষিকাগণের আয়োজনে সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারী প্রণোদনা প্যাকেজের আওতাভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় ঢাকামোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলের পরিচালক আলহাজ্ব সাহেদ আলী সরকার, প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ, সহকারী শিক্ষক শাহীন ইসলাম, আব্দুল লতিফ, রোকসানা পারভীন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.