প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ৬:৩৫ পি.এম
বিরামপুরে মাদ্রাসার ছাত্রী ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-১

রবিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০ ঘটিকার সময় মাদ্রাসা ছুটির পর, বাড়ি ফেরার পথে বিরামপুর (চাঁদপুর) পারভেজ নার্সারীর সামনে কামরাঙ্গা দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ঐ শিশুকে ধর্ষণ করে ইনছার আলী (৫৫)। ধর্ষণের সময় শিশু বাচ্চাটির চিৎকারে স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হলে আসামি সুকৌশলে পালিয়ে যায় এবং মেয়েটিকে তাৎক্ষণিক বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বলে জানিয়েছেন তার পরিবার।
এ বিষয়ে বিরামপুর থানায় মেয়ের মা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আসামিকে নবাবগঞ্জ থানার পঁচা করণজি গ্রাম থেকে আটক করে বিরামপুর থানার এসআই নিহার রঞ্জন,এসআই আশরাফুজ্জামান, এসআই আব্দুর রশিদ ও এ এস আই শামীম রেজা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.